সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিঃশব্দ প্রস্থান - কে এম মন্জুর হোসেন খান

নিঃশব্দ প্রস্থান
কে এম মন্জুর হোসেন খান ||
নিঃশব্দ প্রস্থান - কে এম মন্জুর হোসেন খান || Onuvutir Kobita “অনুভূতির কবিতা”

হুম, আমি এমনই—
যেখানে আমার প্রয়োজন ফুরিয়ে যায়,
সেখান থেকে একদিন
নিঃশব্দে সরে আসি।

যেখানে আমার প্রয়োজন নেই,
সেখানে থেকে সরে আসি চুপচাপ,
কোনো অভিযোগ রাখি না.
কোনো প্রশ্ন করি না আর।
শুধু নিজেকে গুটিয়ে নিই ধীরে ধীরে,
অচেনা কোনো সন্ধ্যার মতো।
যতক্ষণ না বুঝতে পারি-
আমার অনুপস্থিতিতেই সবার জীবন
ঠিক আগের মতোই চলছে।

বে অদ্ভুত ব্যাপার—
সরে আসার সিদ্ধান্তটা
আমি কখনো সহজে নিতে পারি না;
অনেকটা সময় ধরে
ভুল করে বিশ্বাস করি,
হয়তো আমাকে এখনও দরকার,
হয়তো আমার নীরব উপস্থিতিটুকুও
কারও কাছে মূল্যবান।

তাই বুঝতে দেরি হয়—
কখন ভালোবাসা অভ্যাস হয়ে গেছে,
কখন অপেক্ষা একতরফা হয়েছে,
কখন আমার কথাগুলো
কারও কাছে কেবলই অতিরিক্ত শব্দ।

আমি থেকে যাই—
যতক্ষণ না নিজের ভেতরেই
একদিন স্পষ্ট শুনতে পাই,
“এখানে তোমার আর প্রয়োজন নেই।”

তারপর আর পেছনে তাকাই না।
চোখে জল থাকলেও
পা থামে না।

কারণ আত্মসম্মান
কখনো কখনো ভালোবাসার চেয়েও
নিঃশব্দ অথচ কঠিন।

তবু সত্যিটা এই—
সরে আসতে আমার যতটা সময় লাগে,
ভালোবাসা থেকে সরে আসতে
তার চেয়েও বেশি সময় লাগে।

তাই যদি কোনোদিন
হঠাৎ আমাকে আর না পাও,
ভেবো না—
আমি বদলে গেছি।

শুধু দেরিতে বুঝেছি—
যেখানে আমার প্রয়োজন নেই,
সেখানে থেকে যাওয়াটা
ভালোবাসা নয়,
নিজেকেই হারিয়ে ফেলা।

=======নিঃশব্দ প্রস্থান=======

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages