ব্যস্ততা
কে এম মন্জুর হোসেন খান ||
সময় যেন
আমাদের মাঝখানে
এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে।
তুমি ব্যস্ত জীবনের ভিড়ে,
আমি ব্যস্ত
তোমাকে মনে রাখার কাজে।
তবু প্রতিদিন,
কোনো না কোনো অজুহাতে
তোমার কথাই মনে পড়ে।
ভাবি—
হয়তো কোনো এক অলস বিকেলে
তুমি বলবে,
"আজ কোনো তাড়া নেই...
চলো, অনেকক্ষণ গল্প করি।"
কিন্তু সেই বিকেলটি
আজও ক্যালেন্ডারের
কোনো পাতায় এসে পৌঁছায়নি।
=========="ব্যস্ততা"==========
আরো পড়ুন... একটুখানি সময় হবে? || যখনই তোমার কথা মনে পড়ে... || “অপূর্ণ অধ্যায়” || অদৃশ্য বন্ধন || আবার একটিবার

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন