রবিবার, ২ আগস্ট, ২০২৬

ব্যস্ততা - কে এম মন্জুর হোসেন খান

ব্যস্ততা
কে এম মন্জুর হোসেন খান ||
ব্যস্ততা - কে এম মন্জুর হোসেন খান | Onuvutir Kobita "অনুভূতির কবিতা"

আহ্! এই ব্যস্ততা—
তোমাকে দেয় না একটুখানি অবসর।
কতদিন হলো,
তোমার সঙ্গে মন খুলে
দুটি কথা বলা হয় না।

সময় যেন
আমাদের মাঝখানে
এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে।
তুমি ব্যস্ত জীবনের ভিড়ে,
আমি ব্যস্ত
তোমাকে মনে রাখার কাজে।

তবু প্রতিদিন,
কোনো না কোনো অজুহাতে
তোমার কথাই মনে পড়ে।
ভাবি—
হয়তো কোনো এক অলস বিকেলে
তুমি বলবে,

"আজ কোনো তাড়া নেই...
চলো, অনেকক্ষণ গল্প করি।"

কিন্তু সেই বিকেলটি
আজও ক্যালেন্ডারের
কোনো পাতায় এসে পৌঁছায়নি

=========="ব্যস্ততা"==========

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages