“ছ”-এর মজার ছড়া
কে এম মন্জুর হোসেন খান ||
ছাতা মাথায় ছুটে চলি,
ছোট্ট পথে হাঁটি।
ছোট্ট পাখি ছাদে বসে,
ছড়ায় মিষ্টি বাঁশি।
ছবির খাতায় ছড়া লিখি,
ছোট্ট হাতে আঁকি।
ছুটির দিনে ছুটে বেড়াই,
ছন্দ মিলিয়ে ডাকি।
ছানার সাথে ছুটে খেলি,
ছড়া গাইতে মজা।
ছ বর্ণটি শিখে নিয়ে,
হাসে খুকু-খোকা।
=======“ছ”-এর মজার ছড়া=======
আরো পড়ুন... স্বরবর্ণের গান || ব্যঞ্জনবর্ণের ছড়া || “গ” বর্ণের ছড়া || “ঘ” বর্ণের ছড়া || “ঙ” বর্ণের ছড়া || “ক” বর্গের ছড়া || “চ”-এর ছড়া ||

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন