শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ব্যঞ্জনবর্ণের ছড়া - কে এম মন্জুর হোসেন খান

ব্যঞ্জনবর্ণের ছড়া
কে এম মন্জুর হোসেন খান ||
ব্যঞ্জনবর্ণের ছড়া - কে এম মন্জুর হোসেন খান । Onuvutir Kobita “অনুভূতির কবিতা”

ক, কাক ডাকে কা কা কা,
খ, খরগোশটি দৌড়ে যা।

গ, গরু খায় সবুজ ঘাস,
ঘ, ঘোড়া ছুটে বারো মাস।

ঙ, সবার সাথে মিলেমিশে,
চ, চড়ুই ডাকে গাছের শিষে।

ছ, ছাতা ধরি বৃষ্টি এলে,
জ, জাহাজ ভাসে নদীর জলে।

ঝ, ঝরনা ঝরে ঝর ঝর,
ঞ, ছোট্ট বন্ধু হাসে ঘর।

ট, টিয়া পাখি ডাকে টুক,
ঠ, ঠেলাগাড়ি চলে ধুক।

ড, ডালিম লাল টুকটুক,
ঢ, ঢোল বাজে ঢুমঢুক।

ণ, নম্র হয়ে কথা কই,
ত, তালগাছে দোলখাই।

থ, থালায় আছে মিষ্টি ফল,
দ, দোয়েল গায় মধুর কল।

ধ, ধানক্ষেত মধু মাখা,
ন, নদী চলে আকা বাঁকা।

, পাখি উড়ে নীল আকাশে,
, ফুলের সুবাস ভরা বাতাসে।

, বকটি দাঁড়ায় নদীর ধারে,
, ভোমরা গায় ফুলের দ্বারে।

, ময়ূর নাচে বৃষ্টিকালে,
, যাই ছুটে স্কুলের দলে।

র, রংধনুর সাতটি রঙ,
ল, লেবুটি টক-মিষ্টি ঢঙ।

ব-ফলা, পুরোনো বর্ণ মনে,
শ, শাপলা ফোটে জলাভূমে।

ষ, ষাঁড়টি হাঁটে ধীরে ধীরে,
স, সূর্য হাসে ভোরের নীড়ে।

হ, হাসিমুখে থাকি সবাই,
ড়, ঘোড়ার গাড়ি এখন নাই।

ঢ়, আষাঢ় মাসে বৃষ্টি আসে,
য়, ভয় করোনা পড়তে বসে।

ৎ, বাংলা ভাষার আপন ধন,
ং, ঃ, রাখি সবার মন।

ক থেকে ঃ শিখলাম আজ,
বাংলা ভাষা সবার সাজ।
হাসতে হাসতে পড়ি ভাই,
জ্ঞানী মানুষ হবোই তাই।

=======“ব্যঞ্জনবর্ণের ছড়া”=======

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages