“গ”-এ গগার গণ্ডগোল
কে এম মন্জুর হোসেন খান ||
গগা বলে, "গান গাই!"
গরু বলে, "গাই, গাই!"
গাধা বলে, "গলা দাও,"
গুবরে বলে, "গুনগুন গাও!"
গোলগাল এক গাবের ফল
গড়িয়ে গেল টলমল।
গিলতে গিয়ে গগার দাদা—
গালেই মাখল গাবের কাদা!
গিন্নি হাসে, গোপা হাসে,
গাঙচিল ডাকে গাছের পাশে।
গান গেয়ে সব ঘরে যায়—
গল্প আসর "গ"-এর মেলায়।
===========“গ” বর্ণের ছড়া=========

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন