স্বরবর্ণের গান
কে এম মন্জুর হোসেন খান ||
অ-তে অজগর, চলে ধীর পায়,
আ-তে আমটি, মিষ্টি রস ছায়।
ই-তে ইঁদুর, দৌড়ে চলে টুপ,
ঈ-তে ঈগল, উড়ে যায় খুব।
উ-তে উট, মরুর দেশে যায়,
ঊ-তে ঊষা, ভোরের আলো ছায়।
ঋ-তে ঋষি, জ্ঞানের কথা কয়,
এ-তে একতা, মিলেমিশে রয়।
ঐ-তে ঐরাবত, শক্তি যার ভার,
ও-তে ওল, মাটির নিচে তার।
ঔ-তে ঔষধ, সুস্থ রাখে প্রাণ,
স্বরবর্ণ শিখি সবাই,
বাংলা আমার জান।
সবাই মিলে বলি—
অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ—
তালি দিই, গান গাই,
বাংলা শিখে আনন্দ পাই!
আরো পড়ুন... স্বরবর্ণের গান || “অ” এর আনন্দ || “আ”- এর হাসি || “ই”-এর ইচ্ছে || “ঈ” - এর ঈগল || “উ” - এর উট || “ঊ”-এর ঊষা || “ঋ”-এর ঋতু || “এ”-এর একতা || “ঐ”- এর ঐরাবত || “ও”-এর ওল || “ঔ”-এর ঔষধ ||

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন