আকাঙ্ক্ষা, কে এম মন্জুর হোসেন খান

আকাঙ্ক্ষা
কে এম মন্জুর হোসেন খান ||
আকাঙ্ক্ষা - কে এম মন্জুর হোসেন খান | Onuvutir Kobita

নির্জন পথে,
স্বপ্ন রথে;
পেতে চায় মন,
উষ্ণ আলিঙ্গন।
 
বৃক্ষ কাননে,
সবুজ অরন্যে;
একাকী দুজনে,
হরাবো কুজনে।
 
মনে সাধ জাগে,
প্রেম অনুরাগে;
আঁকি উষ্ণ ছোঁয়া,
তব ঠোট পাশে।
 
খোলা কালো কেশে,
দুষ্টুমির রেশে;
হই সমীরন,
ছুঁতে দেহ মন।
 
অথবা প্রজাপতি,
দেবো উঁকিঝুকি;
হৃদয় আঙ্গিনাতে,
মধু নিতে লুটে।
 
হয়ে বর্ষা বারি,
ছুঁয়ে তব শাড়ি;
জড়াবো আবেশে,
স্নিগ্ধ পরশে।
 
অতঃপর, তুমি যদি,
হও শান্ত নদী;
কাঁশফুল হয়ে তবে,
অবহেলায় যাবো ঝরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ