অশ্লীল কাব্য গাঁথা
কে এম মন্জুর হোসেন খান ||
কে এম মন্জুর হোসেন খান ||
সখি, জান
কি তুমি-
ঐ ঝর্ণা কি
বলে?
প্রেমের বোবা
ভাষা যেথা
গুনগুনিয়ে
চলে।
সখি, বুঝেছ
কি তুমি-
ঐ পাহাড়ের
ভাষা?
মিতালীর মিলন
গাঁথা যেথা
ঝিরিঝিরি
সুরে বাজে।
সখি, দেখেছ
কি তুমি -
এ চড়ুইয়ের
প্রেম?
ক্ষনকালের
তৃপ্তি সুখ
প্রকৃতির
স্নেহ কোলে।
সখি, দেখেছ
কি তুমি -
পাহাড়ের বুকে
বিহঙ্গের প্রেম?
বর্ষার বারির
মত যেথা
শীতলতা নামে।
সখি, থেমেছিলে কি ক্ষণকাল
ঐ পাহাড়ি
আঁকাবাঁকা পথে?
যেথা, আগেও
হেঁটেছিলে-
আমার হাতটি
ছুঁয়ে।
সখি, বসেছিলে
কি তুমি
ঐ অশ্বত্থ
বৃক্ষ তলে?
যেথা, হয়েছিলো
প্রেম গাঁথা
শিহরিত উত্তাল
স্রোতে।
সখি, ভালোবাসার
শ্লীলতায়-
ভরা, তব যৌবন।
শুধু, অশ্লীল
কাব্য গাঁথায়-
জড়ানো, আমার এ মনন।
আরো পড়তে..... অতঃপর নিরবতা, অতঃপর ভালোবাসা, তোমাকেই বলছি

0 মন্তব্যসমূহ