ময়না(The love), কে এম মন্জুর হোসেন খান

ময়না(The love)
কে এম মন্জুর হোসেন খান ||
ময়না(The love), কে এম মন্জুর হোসেন খান

ময়না, তোরে যতন করে
রাখছি বাহু ডোরে।
খঞ্জর দিয়ে,  পিঞ্জর ছিড়ে
চলে গেলি দূরে।
 
তুই সে পাখি, দিলি ফাঁকি
হইলি নারে আপন।
প্রেম পরশে, স্বপ্নাবেশে
হইলোনা সুখ বপন।
 
রাখছি কত, স্বপ্ন ব্রত
তোর পরশের রতন।
কল্পনারই আল্পনাতে
তোরই শিহরণ।
 
ময়না  তোরে যতন করে
রাখছি বাহু ডোরে।
আলগা বাহু, হালকা বলে
উইড়া গেলি দূরে।
 
তুই সে পাখি, দিলি ফাঁকি
বুঝলি নারে মন।
ভালোবাসার প্রনয় সুরে
সাজাতাম জীবন।
 
রাখতাম তোরে মুক্তো করে
ফুলের বিছানায়।
জোনাক ভরা দিতাম সুখ
স্নিগ্ধ পূর্নিমায়।
 
ভালোবাসি, ভালোবাসা
প্রেম পরশের ছল।
মিথ্যে মায়ার মোহাবেশে
কাল যাপনের কল।
 
ময়না, তোরে যতন করে
আজো ভালোবাসি।
চাঁদের বুকে তোর আশাতে
আজো স্বপন আঁকি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ