কুড়িয়ে পাওয়া ফল - কে এম মন্জুর হোসেন খান |

কুড়িয়ে পাওয়া ফল
কে এম মন্জুর হোসেন খান ||
কুড়িয়ে পাওয়া ফল - কে এম মন্জুর হোসেন খান | Onuvutir Kobita

তোমার ভাষায় বদলে যাওয়া আমি,
কুড়িয়ে পাওয়া ফল।
আবার, খুঁজতে গেলে নদীর তীরে,
তাকিয়ে দীঘির জল।
 
কখনো বল, যতনে রাখ।
হৃদয় মন্দিরে।
কখনো আবার, ক্ষুদ্র উপহার,
বুকের গভীরে।
 
কখনো তুমি শরতের আকাশ
কাঁশ ফুলের, নরম ছোঁয়া।
কখনো আবার, রাতের বুকে,
আবছা আলোর পূর্ণিমা।
 
কখনো তোমার, গোলাপি আভার,
নরম গালে টোল।
কখনো আবার, বাঁকা চাহনির
রহস্যময় বোল।
 
কখনো তুমি, ময়ূরপঙ্খি,
মেঘেদের শিহরণে।
কখনো আবার, কদমের ফুল,
আড়ি তব বৃষ্টির সনে।
 
কখনো কোমল, ঝিরিঝিরি হাওয়া,
ধানের শীষের দোল।
কখনো আবার, শীতের বায়ু,
রুক্ষ সুক্ষ্ম আঁচল।
 
কখনো তুমি, পলাশের বুকে,
বসন্তের ভালবাসা।
কখনো আবার, কৃষ্ণচূড়ায়,
গ্রীষ্মের শুষ্ক হাওয়া।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ