তোমাকেই বলছি
কে এম মন্জুর হোসেন খান ||
অভিমানী;
শোন, হে অভিমানী
-
তোমাকেই বলছি;
আসো যদি ভালোবেসে
বসতে দেবো
পাশে।
যতন করে মুছে
দেবো
ক্লান্তি
যত আছে।
পরশ দেবো
প্রণয় ভরা,
শীতল স্নেহের
গান।
উষ্ণতাতে
ভরিয়ে দেবো,
তোমার চঞ্চল
প্রাণ।
তপ্ত রোদে
আসো যদি,
পাখা নেবো
হাতে।
ভালোবাসায়
গুছিয়ে দেবো,
তব, ক্লান্তি
যত আছে।
আসো যদি বর্ষায়
ভিজে,
দেবো উষ্ণ
ছোঁয়া।
নয়ন রঙে রাঙ্গিয়ে
দেবো,
তোমার সারা
গা।
আবার,
আসো যদি পথের
ভুলে,
হৃদয়ে আসন
দেবো।
সব ব্যাথা
ভুলে গিয়ে,
তোমারেই ভালোবাসবো।
অথবা,
আসো যদি অলস
দুপুরে,
ক্লান্ত শ্রান্ত
দেহে।
গোলাপ পাপড়ি
ছুঁয়ে দেবো
তোমার কোমল
ঠোঁটে।
আসো যদি
অভিযোগ নিয়ে,
শুনবো হৃদয়
পেতে।
সব অভিমান
মুছে দেবো,
নতুন দুষ্টুমিতে।
আরো পড়তে..... অশ্লীল কাব্য গাঁথা, তোমাকেই বলছি, মায়া(The facts of life)

0 মন্তব্যসমূহ