অতঃপর ভালোবাসা
কে এম মন্জুর হোসেন খান ||
কে এম মন্জুর হোসেন খান ||
নতুন চিন্তা,
নতুন নকশা,
নতুন আঁকা
ছবি।
নতুন বন্ধু,
নতুন সঙ্গী,
নতুন কথার
ভঙ্গি।
নতুন পথ,
নতুন মত,
নতুন তব দর্শন।
নতুন ভাষার
ফুলঝুরিতে,
নতুন বারি
বর্ষণ।
নতুন মনে,
নতুন মনন,
নতুন তোমার
যৌবন।
নতুন হৃদে,
নতুন স্বপন,
নতুন জোয়ার
প্লাবন।
নতুন পটে
নতুন ছবি,
নতুন ঘাসের
বিছানা।
নতুন ফুলের
মোহিত সুভাস,
নতুন উষ্ণ
আল্পনা।
নতুন গাছে নতুন পাতা,
নতুন স্নিগ্ধ
ঘ্রাণ।
নতুন বর্ষার
শীতল জলে,
নতুন দিনের
প্রাণ।
আজ,
পুরোনো পাতা,
পুরোনো স্মৃতি,
পুরোনো পংক্তি
মালা।
পুরোনো ফুলে
পুরোনো গন্ধ,
পুরোনো কথায়
তালা।
পুরোনো ছবির
পুরোনো রং,
পুরোনো গাঁথা
গান।
পুরোনো দিনের
পুরোনো স্বপন
পুরোনো কাঁথায়
ম্লান।
তাই,
নতুন জীবন,
নতুন যৌবন,
তব, নতুন
পথচলায়।
পুরোনো স্মৃতির
পুরোনো পথ
তবে, থাকুক অবহেলায়।
আরো পড়তে..... অশ্লীল কাব্য গাঁথা, তোমাকেই বলছি, তোমাকেই বলছি

0 মন্তব্যসমূহ