“চ”-এর ছড়া
কে এম মন্জুর হোসেন খান ||
চড়ুই পাখি চিঁ চিঁ ডাকে,
চাঁদের আলো হাসে।
চুপটি করে খুকু শোনে,
চেয়ে থাকে শেষে।
চাঁপা ফুলে শিশির হাসে,
চমক লাগে বনে।
চঞ্চল হাওয়া দোলা দিয়ে,
চলে ক্ষণে ক্ষণে।
চটি পায়ে খুকু চলে,
চলছে বড় ভালো।
চকচকে সেই সকাল দেখে,
চোখে লাগে আলো।
চকোলেটের লোভ না করে,
চাই থাকি মিলেমিশি।
চ থেকে আজ শেখা হলো,
চলো সবাই থাকবো খুশি।
==========“চ-এর ছড়া”=======
আরো পড়ুন... স্বরবর্ণের গান || ব্যঞ্জনবর্ণের ছড়া || “খ”-এর ছড়া || “গ” বর্ণের ছড়া || “ঘ” বর্ণের ছড়া || “ঙ” বর্ণের ছড়া || “ক” বর্গের ছড়া ||

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন