Pages

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

“চ”-এর ছড়া - কে এম মন্জুর হোসেন খান

“চ”-এর ছড়া
কে এম মন্জুর হোসেন খান ||
“চ"-এর ছড়া - কে এম মন্জুর হোসেন খান || Onuvutir Kobita “অনুভূতির কবিতা”

চড়ুই পাখি চিঁ চিঁ ডাকে,
চাঁদের আলো হাসে।
চুপটি করে খুকু শোনে,
চেয়ে থাকে শেষে।

চাঁপা ফুলে শিশির হাসে,
চমক লাগে বনে।
চঞ্চল হাওয়া দোলা দিয়ে,
চলে ক্ষণে ক্ষণে।

চটি পায়ে খুকু চলে,
চলছে বড় ভালো।
চকচকে সেই সকাল দেখে,
চোখে লাগে আলো।

চকোলেটের লোভ না করে,
চাই থাকি মিলেমিশি।
চ থেকে আজ শেখা হলো,
চলো সবাই থাকবো খুশি।

==========“চ-এর ছড়া”=======

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন