ঘ- বলে ঘড়ি দেখ
কে এম মন্জুর হোসেন খান ||
ঘ- বলে ঘড়ি দেখ,
ঘুম ভাঙ্গো ভোরে।
ঘুঘু ডাকে ঘন বনে,
ঘর জাগে হেসে।
ঘোড়া ছোটে ঘাসের পথে,
ঘুড়ি ওঠে ঘুরে।
ঘটি ভরা ঘোলা জল,
ঘাটে সবাই ছোটে।
ঘাম ঝরে খেলার শেষে,
ঘরে ফিরি হেসে।
ঘুম আসে ঘুমপাখি,
ঘুমাই সুখে শেষে।
=========“ঘ”==========
আরো পড়ুন... স্বরবর্ণের গান || “ঔ”-এর ঔষধ || ব্যঞ্জনবর্ণের ছড়া || “ক”-এর ছড়া || “খ”-এর ছড়া || “গ” বর্ণের ছড়া ||

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন