“ক”-এর ছড়া
কে এম মন্জুর হোসেন খান ||
“ক”-
কাক ডাকে, কা কা,
কচি মনটা হাসে।
কলা খাই, কাঁঠাল খাই,
কত মজা আসে।
কোকিল ডাকে কুহু কুহু,
কত মজার সুর।
কথা বলি কোমল করে,
কেউ না যায় দূর।
ক থেকে শেখা শুরু,
কত মজার পড়া।
করবো নাতো ভয় কভু,
কাজে হব সেরা।
=======“ক”-এর ছড়া=======
আরো পড়ুন... স্বরবর্ণের গান || “এ”-এর একতা || “ঐ”- এর ঐরাবত || “ও”-এর ওল || “ঔ”-এর ঔষধ || ব্যঞ্জনবর্ণের ছড়া ||

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন