স্মৃতির
পাতায় আকুল হিয়া
কে
এম মন্জুর হোসেন খান ||
স্মৃতির পাতায় আকুল হিয়া, কাটছে একা রাত,
বুকের মাঝে জমছে কথা, বাড়াই কারে হাত?
স্মৃতির পাতায় আকুল হিয়া, কাটছে একা রাত,
বুকের মাঝে জমছে কথা, বাড়াই কারে হাত?
চাঁদের
আলো জানলা ছুঁয়ে, নীরব হয়ে যায়,
তোমার কথা পড়লে মনে, মনটা কেমন হায়!
কত
কথা ছিল যে বলার, বলা
হলো না,
কত স্বপ্ন ছিল দু’জনার, পূর্ণ
হলো না।
পুরোনো
সেই পথের ধারে, আজও নামে ছায়া,
তোমার পায়ের শব্দ খুঁজি, জাগে মনের মায়া।
নদীর
জলে জোয়ার আসে, ভাটাও আসে শেষে,
তবু কেন মনটা আমার, তোমায়- ভুলতে না শেখে?
দিন
ফুরালে রাত যে নামে, রাত
পোহালে ভোর,
তোমার স্মৃতি সঙ্গে নিয়ে, পথ চলি দূর।
কেউ
যদি আজ জিজ্ঞেস করে,
কেমন আছো তুমি—
হেসে বলি, ভালো আছি, ভেতরটা মরুভূমি।
সেই
ভূমিতে তোমারই স্মৃতি, শেকড় গেড়ে রয়,
দূরে থেকেও তুমি যেন, হৃদয়জুড়ে সয়।
তাই
তো রাতের আকাশ দেখি, খুঁজি তোমায় চাঁদে,
নীরবতার বুকের ভেতর, পুরোনো সুর বাজে।
স্মৃতির
পাতায় আকুল হিয়া, লেখা তোমার নাম,
তুমি ছাড়া এই হৃদয়ের, কে-ই বা দেবে
দাম?
যদি
কভু আসো ফিরে, রেখো না আর দূর—
অভিমান সব ভাসিয়ে দেব,
চোখের নোনা নূর।
স্মৃতির পাতায় আকুল হিয়া, কাটুক না আর রাত,
জমে থাকা বাকি কথা— আমার কাছেই থাক।
=======“স্মৃতির পাতায় আকুল হিয়া”=======
আরো পড়ুন..."শেষ নয়, অন্য কোন শুরু" || “চারুলতা, তুমি ভালো থেকো" || “একদিন বুঝবে” ||

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন