অতঃপর নিরবতা, কে এম মন্জুর হোসেন খান

অতঃপর নিরবতা
কে এম মন্জুর হোসেন খান ||

অতঃপর নিরবতা, কে এম মন্জুর হোসেন খান

ভালোবাসার সকল উন্মাদনা, অপেক্ষা, অভিমানের পরে যখন আর কিছুই বলার থাকে না, তখন যা থাকে তা হলো  নিরবতা।

"অতঃপর নিরবতা" 

বন্ধু তুমি প্রজাপতি,

সাত রঙা মন।
উড়ে কর ফুলে ফুলে,
মধু আহরণ।
 
গোলাপ-গাঁদা-সূর্যমুখি
তোমার পায়ে লুটায়।
মোহিত কর পরম সুখে
ধুতুরা মধুর মাদকতায়।
 
সরিষা ফুলের ঝাঁঝ ঝরে
রজনীগন্ধার মোহে,
চাঁপা ফুলের ঘ্রাণে, বুকে-
ফাগুন জোয়ার আসে।
 
তুমি; শরতের রোদেলা আকাশ
কাঁশ ফুলের ছোঁয়া।
সাদা মেঘে, রবির কিরন
রং ধনুর রং নেওয়া।
 
তোমার প্রেমে আবেগ ভরা
লজ্জাবতীর লাজ।
প্রকাশে আসো প্রেম পিয়াসী
স্পর্শে সং সাজ।
 
তোমার ঠোটে দুষ্টু ভাষা
চোখে শিহরণ।
ইশারাতে ভালোবাসার-
মিষ্টি আকর্ষণ।
 
সেই মোহনার বালুচরে
গেলাম ছুঁতে আশা!
শীতল হাতের ছোঁয়া নিয়ে,
অতঃপর নিরবতা!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ