“অ” এর আনন্দ
কে এম মন্জুর হোসেন খান ||
অ-তে অজগর, আঁকাবাঁকা যায়,
অ-তে অলি, ফুলে মধু খায়।
অ-তে অরুণ, ভোরের রাঙা আলো,
অ-তে অন্ন, খেলে হই ভালো।
অ-তে অক্ষর, শেখার প্রথম ধাপ,
অ-তে অঙ্গীকার, পড়ব বই চুপচাপ।
অ-অ-অ, সবাই বলি ভাই,
অক্ষর শিখে আনন্দ পাই।
হাসি খুশি পড়ি সবাই,
বড় হয়ে দেশটা সাজাই।
আরো পড়ুন... পথটুকু অল্পই ছিলো || অব্যক্ত প্রতীক্ষা || রাত ততটা গভীর নয় || একটুখানি সময় হবে? || স্বরবর্ণের গান ||

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন