“ঊ”-এর ঊষা
কে এম মন্জুর হোসেন খান ||
ঊ-তে ঊষা, ভোরের আলো,
নতুন দিনে লাগে ভালো।
ঊ-তে ঊষা, পাখির গান,
হাসিমুখে জাগে প্রাণ।
ঊ-তে ঊষা, ফুলের হাসি,
শিশিরভেজা ঘাসে ভাসি।
ঊ-ঊ-ঊ, সবাই গাই,
ঊ-এর অক্ষর শিখে আনন্দ পাই।
সকালবেলা পড়ি সবাই,
বাংলা শেখা খুব মজাই।
আরো পড়ুন... স্বরবর্ণের গান || “অ” এর আনন্দ || “আ”- এর হাসি || “ই”-এর ইচ্ছে || “ঈ” - এর ঈগল || “উ” - এর উট ||

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন