“এ”-এর একতা
কে এম মন্জুর হোসেন খান ||
এ-তে এক, শুরু করি গোনা,
এ-তে একতা, মিলেই সবার সোনা।
এ-তে একুশ, ভাষার গৌরব,
বাংলা আমার হৃদয়ের উৎসব।
এ-তে একসাথে, খেলি সারাক্ষণ,
হাসি-গানে ভরে ওঠে মন।
এ-তে এবার, পড়তে বসি,
নতুন নতুন অক্ষর শিখি।
এ-এ-এ, সবে মিলে গাই,
এ-এর অক্ষর শিখে আনন্দ পাই।
হাতে হাত রেখে চলি সবাই,
বাংলা শেখা খুব মজাই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন