আবার যেদিন হবে দেখা - কে এম মন্জুর হোসেন খান

আবার যেদিন হবে দেখা
কে এম মন্জুর হোসেন খান  ||
আবার যেদিন হবে দেখা - কে এম মন্জুর হোসেন খান | Onuvutir Kobita

যেদিন হবে দেখা,

মন ভরে সাজিও।
মায়াভরা দুচোখে,
একটু কাজল আঁকিও।

যেদিন হবে দেখা,
নীল শাড়ি পড়িও।
ছোট্ট একটা লাল টিপ,
কপালেতে আঁকিও।

যেদিন হবে দেখা,
সময়মতো আসিও।
কুচকুচে খোপায় তোমার,
বেলীর মালা বাঁধিও।

যেদিন হবে দেখা,
রঙিন মেহেদী দিও।
মেহেদী রাঙা দুহাতে,
কাচের চুড়ি পড়িও।

যেদিন হবে দেখা, 
খালি হাতে আসিও।
ভালোবাসায় ভরিয়ে দেব,
দুহাত ভরে নিও!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ