নির্বাক প্রতীক্ষা
কে এম মন্জুর হোসেন খান ||
দেখো
গো প্রেমিতা-
নদী
হয়েছে সাগর, পুকুর শুকিয়ে,
তোমাকে
পাব ধরেছি ভান, নিজেকে লুকিয়ে।
শূন্য
আকাশে জমেছে মেঘ, বৃষ্টি কোথাও নেই,
ভালোবাসা
জমেছে বুকে—শুধু কাঁপে রদনেই।
সন্ধ্যা
নামে, আলো ফুরায়, ডুবে যায় নগর,
তোমার
চোখে খুঁজেছি আমি, নিজেরই অন্তর।
পথিক
আমি, পথ হারিয়ে ফিরি
ক্লান্ত মনে,
তবুও,
স্বপ্নে দেখি তোমায়, প্রতিটি রজনী-ভোরবেলা জেনে।
চেনা
মুখে অপরিচয়, শব্দের ভীড়ে নীরবতা,
তবু,
তোমায় চেয়েছি আমি, শতভাগ সত্তা।
ধরেছি
ছল, সেজেছি কৌশল, ভেবেছো নিছক খেলা!
আসলে
ছিলো চিরচেনা প্রেম, নিরবে জ্বলে জ্বলা।
তোমার
ছোঁয়ার আশায়, ছায়া হয়ে থাকি,
তুমি
জানো না, কতবার তোমায়, নিঃশব্দে ডাকি।
দিন
যাবে, রাত পেরোবে, বদলাবে সময়,
তবুও আমার সেই ভালোবাসা থেকে যাবে অক্ষয়।আরো পড়তে... আনন্দময়ী || শূণ্যতা (The Broken Heart) || কোকিল (The mysterious bird) || মৌমাছি (The blue bee) || প্রণয় ছোঁয়া ||

0 মন্তব্যসমূহ