অনুভূতিহীনা
কে এম মন্জুর হোসেন খান ||
তোমাকে
পছন্দ করি এটাই সত্যি।
তুমি
পাশে নেই; অথচ -
আমাকে
শুনতে পাচ্ছ দুর থেকেই,
কিন্তু
আমার গলার স্বর তোমাকে ছোঁয় না
তোমার
চোখগুলো উড়ে গেছে কোথায় যেনো।
তোমার
মুখ তালামারা চুমুর সিলগালায়
অথচ,
সবকিছুতেই আমি;
আর
তুমি, আমার সবকিছুতেই,
আমার
আত্মার স্বপ্নের প্রজাপতি।
আর তুমি
“বিষন্নতা” নামক শব্দটার
ধারক
ও বাহক আমার আত্মায়।
আমি
তোমাকেই পছন্দ করি এটাই সত্যি।
মনে
হতে পারে তুমি শোকাহত
প্রজাপতি
কাতরাচ্ছে ঘুঘু পাখির মত।
দুর
থেকে ঠিকই তুমি আমাকে শুনতে পাচ্ছ
কিন্তু
আমার মন তোমার কাছে
পৌঁছোয় না।
আমাকে
তোমার নিরবতায় সুস্থির হতে দাও
তোমার
নিরবতার সাথে আমাকে কথা বলতে দাও
সে-কথাগুলো পিদিমে জ্বলজ্বলে
আংটিতে
সাধারন , তারাদের ভিড়ে তুমি রাত
তোমার
নিরবতা অনেক দুরের তারাদের সিথানে কাত।
আমি
তোমাকে চাই এটাই সত্যি।
কিন্তু
তুমি নেই, দুরে অনেক দুরে দুঃখিত
আর
হয়ত মরেই গেছে তোমার অনুভুতি
একটু
কথা, একটু হাসি-তাই যথেষ্ট,
তাতেই
আমি খুশি,
যদিও খুশি যে কতটা, তা আমি সত্যিই জানি না ।আরো পড়তে... শূণ্যতা (The Broken Heart) || কোকিল (The mysterious bird) || মৌমাছি (The blue bee) || প্রণয় ছোঁয়া || নির্বাক প্রতীক্ষা ||

0 মন্তব্যসমূহ