অপেক্ষা, কে এম মন্জুর হোসেন খান

অপেক্ষা
কে এম মন্জুর হোসেন খান ||
অপেক্ষা, কে এম মন্জুর হোসেন খান | Onuvutir Kobita

আজো সে পথে চেয়ে থাকি
যে পথে তুমি আসতে।
আজো সে ক্ষনটুকু খুঁজি
যাতে তুমি হাসতে।
 
আজো সেই স্মৃতির আল্পনা আঁকি
যা দেখিয়েছিলে তুমি।
আজো সেই কল্পনাতেই ভাসি,
যা গিয়েছ বুনি।
 
অথৈ জলে স্বপ্ন ভাসাই,
প্রণয় সুখের আশায়।
জোৎস্না মাখা রাত্রি জাগি,
তোমার অপেক্ষায়।
 
পূর্ণিমাতে আলো মাখি,
জোনাক ছোঁয়ার আশে।
আলো-ছায়ার মধুর ছলে,
তোমার স্মৃতি ভাসে।
 
কদম ফুলের বর্ষা স্নানে
বিরহের সুর বাজে।
হৃদয় জুড়ে অন্তঃপুরে
মেঘ কন্যারা সাজে।
 
গোলাপ ফুলের নরম ছোঁয়ার
পাই, ঠোটের কোণে সে ঘ্রান।
এই বুজি গো উঁকি দিলে,
নিয়ে  প্রেমের তান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ