প্রিয়, তোমাকেই বলছি
কে এম মন্জুর হোসেন খান ||
ভুলে
যাও রৌদ্রের উষ্ণতা,
ভুলে
যাও শীত।
ভুলে
যাও শরতের স্নিগ্ধতা,
বেজে
উঠুক প্রণয় সংগীত।
ভুলে
যাও পাহাড়ের মৌনতা,
ভুলে
যাও ঝর্ণার সুর।
ভুলে
যাও বিটপীর মায়া,
থাক
আনন্দে ভরপুর।
ভুলে
যাও মেঠোপথ,
ভুলে
যাও মাটির ঘ্রাণ।
ভুলে
যাও শীতল ছোঁয়া,
উচ্ছ্বসিত
তব চঞ্চল প্রাণ।
ভুলে
যাও প্রণয় আলিঙ্গন,
ভুলে
যাও স্বপ্ন কথা।
ভুলে
যাও উষ্ণ চুম্বন,
আঁক
নতুন গাঁথা।
ভুলে
যাও ফুলের উপমা,
ভুলে
যাও পাখিদের গান।
ভুলে
যাও রাতের নিরবতা,
পূর্ণিমায়
আঁক নতুন তান।
ভুলে
যাও ভুল সময়,
ভুলে
যাও মিথ্যে ভালোবাসা।
ভুলে
যাও ক্লান্ত দুপুরের ভ্রান্ত মায়া
জীবনটাই
যে এক খেলা।
ঝরে
যায় শুকনো পাতা,
পড়ে
থাকে তার ছায়া।
শুকিয়ে
যায় ভোরের শিশির,
একটুকরো
তার মুক্তো মায়া।
পড়ে
থাকে পথের ধূলো,
হারায়
না তো মেঠোপথ।
পুরোনো
হবে কবিতার পাতা,
বেড়ে
যাবে স্মৃতির রথ।
জীর্ন
ঝর্ণাটি হারাবে তার সুর,
বৃক্ষ
হারাবে লাবণ্য।
ঠোটের
কোণের সেই ছোঁয়াটুকু,
রয়ে
যাবে হয়ে অনন্য।
ভালোবাসা
বেঁচে থাকবে,
ভালোবাসার
আঁচলে।
ভালোবাসা
ছুঁয়ে যাবে,
মিথ্যে
মায়ার পাঁচিলে।
ভালোবাসা
বেঁচে থাকো,
প্রণয়ের
সুরে।
ভালোবাসা
ছুটে চল,
নতুন
কোন আশ্রয়ে।

0 মন্তব্যসমূহ