এটা তোর কেমন তর প্রেম!
কে এম মন্জুর হোসেন খান ||
এটা
তোর কেমন তর প্রেম!
ও
প্রাণের প্রীয়তমা, এটা তোর কেমন তর প্রেম!!
আগে
ধরিস মাথা চেপে, তারপরেতে ঘাড়,
দুই
শিনাতে মারস জোড়ে গোটা
কয়েক চড়।
ও
প্রাণের প্রীয়তমা, এটা তোর কেমন তর প্রেম!!
আস্তে
পরে, জড়াই ধরিস মেরুদন্ডের হাড়,
দুমড়ে
মুচড়ে হোলি খেলিস কোমরের’ই ধার।
এটা
তোর কেমন তর প্রেম!!
হাটু
গুলোয় মারিস জোরে ভালোবাসার বান,
অন্যের
কথা দিসনা শুনতে, বিরক্তেরি টান।
এটা
তোর কেমন তর প্রেম!!
ও
প্রাণের প্রীয়তমা, এটা তোর কেমন তর প্রেম!!
গলায়
বসে সুরসুরিতে তুলিস প্রেমের তান,
গাইতে
গাইতে গলা ব্যাথা কাপড়ে তুফান।
এটা
তোর কেমন তর প্রেম!!
যখন
যাস ছেড়ে, হই খুশিতে আটখান,
আর
হবেনা পিরিত করা, পিরিত বিষের বান।
এটা
তোর কেমন তর প্রেম!!
ও
প্রাণের প্রীয়তমা, এটা তোর কেমন তর প্রেম!!
এবার
ছাইড়া দে গো, কাইন্দা
বাঁচি আর তো পারিনা,
ঘুরে
ঘুরে ঢলে পড়ি, কেউতো বোঝে না!
এটা
তোর কেমন তর প্রেম!!
ও প্রাণের প্রীয়তমা, এটা তোর কেমন তর প্রেম!!আরো পড়ুন... ভালোবাসার কোনো বয়স নেই || কুড়িয়ে পাওয়া ফল || আবার যেদিন হবে দেখা || কতদিন তোমাকে দেখিনি || তোমার উপেক্ষা ||

0 মন্তব্যসমূহ