আনন্দময়ী
কে এম মন্জুর হোসেন খান ||
তুমি
মেঘ রাজ্যের রানি,
তুমি
পেখম খোলা ময়ূরী।
তুমি
কৃষ্ণের হাতের বাঁশরি,
তুমি
রঙ্গিন প্রজাপতি।
তুমি
ছুটে চলা মুক্ত হাওয়া,
লাগাম
হীনা অশ্ব।
তুমিই
প্রেমের বাসর সাজাও,
পাগল
- মাতাল বিশ্ব।
মেঘ
গর্জনে আনন্দ তোমার,
শত
বৈরিতায় কর মৈত্রী।
আনন্দধারার
আনন্দময়ী তুমি,
তুমি
যে রামায়ণের সাবিত্রী।
তুমি,
ভালোবাসার শীতল ছোঁয়ায়-
ছড়াও
উষ্ণতা।
তুমি,
কালবৈশাখীর মাতম থামও-
আনতে
শীতলতা।
মুক্তো
হাওয়ায় মুক্তো ঝরাও,
রঙ্গিন
স্বপ্ন বোন।
ফুল
পরাগের মাতাল নেশায়,
ফুলের
মধু টান।
তুমি
মোহ- মাতাল নেশা,
সৃষ্টির
নব উল্লাস।
তুমি
গ্রীষ্মে, বর্ষার শীতলতা
হিমে
উষ্ণতার উচ্ছ্বাস।
তুমি
ভোরের শিশিরে-
মুক্তো
ঝরা সকালের ছোঁয়া।
তুমি
শরতের আকাশে-
মেঘলা
বিকেল বেলা।
তুমি
ভালোবাসার নতুন গল্প
বারবার
আস ফিরে।
তুমি
স্বপ্ন দেখা স্নিগ্ধ রাত্রি
আলোতে যাও দূরে।আরো পড়তে...চিঠি(The love letter), অপেক্ষা, প্রিয়, তোমাকেই বলছি

0 মন্তব্যসমূহ