সোমবার, ১০ আগস্ট, ২০২৬

”জ”-এর মজার ছড়া- কে এম মন্জুর হোসেন খান

“জ”-এর মজার ছড়া
কে এম মন্জুর হোসেন খা ||
“জ”-এর মজার ছড়া - কে এম মন্জুর হোসেন খান | Onuvutir Kobita “অনুভূতির কবিতা”

জাম গাছে জাম পাকে,
জাম খেতে মজা।
জোনাক জ্বলে জোৎস্না রাতে,
জ্বলে তারার রাজা।

জলভরা এক জগ,
জল খাই যে ঢকঢক।
জবা ফুলের লাল রঙ,
দেখে মনে সাজে ঢঙ।

জয় করে সব কাজ,
জ-তে শেখা আজ।
জেনে শুনে ভালো থাকি,
হাসি খুশি জীবন গড়ি।

=======“জ”-এর মজার ছড়া=======

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages