সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ঝ-তে ঝর্ণা - কে এম মন্জুর হোসেন খান

ঝ-তে ঝর্ণা
কে এম মন্জুর হোসেন খান ||
ঝ-তে ঝর্ণা - কে এম মন্জুর হোসেন খান | Onuvutir Kobita “অনুভূতির কবিতা”

ঝ-তে ঝর্ণা ঝরে,
ঝিরিঝিরি সুরে।
ঝুমঝুম বৃষ্টি নামে,
ঝাপটা লাগে ঘরে।

ঝিনুক কুড়াই বেলা শেষে,
ঝিলের ধারে বসে।
ঝিঁঝিঁ পোকা ডাকে রাতে,
ঝিম ধরা চোখ হাসে।

ঝলমলে চাঁদের আলো,
ঝিকিমিকি তারা।
ঝ বর্ণটি শিখে নিলাম,
মজা লাগে সারা!

=======ঝ-তে ঝর্ণা=======

আরো পড়ুন... 
স্বরবর্ণের গান
 |ব্যঞ্জনবর্ণের ছড়া ||
 
“চ”-এর ছড়া |“ছ”-এর মজার ছড়া |“জ” - এর মজার ছড়া |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages