শূণ্যতা (The Broken Heart) - কে এম মন্জুর হোসেন খান

শূণ্যতা (The Broken Heart)
কে এম মন্জুর হোসেন খান ||
শূণ্যতা - কে এম মন্জুর হোসেন খান | Onuvutir Kobita

তুমি ছিলে হৃদয় জুড়ে
বুঝতে পারিনি।
ভালোবাসার মুক্তোদানা
ছুঁতে পারিনি।
 
বলতে গিয়ে প্রণয় কাঁথা
বলতে পারিনি।
জড়িয়ে ধরে চুম্বন রেখা
আঁকতে পারিনি।
 
অভিমানের অভেদ পর্দা
ভাঙ্গতে পারিনি।
সুখের ঘরের সুখ পাখিটা
ধরতে পারিনি।
 
তোমায় নিয়ে বোনা স্বপ্ন
বলতে পারিনি।
ভিত্তিহীনের মিথ্যা জাল
চিনতে পারিনি।
 
তোমার ভাষার মর্মকথা
বুঝতে পারিনি।
আবেগ বশে বিবেকটাকে
যুঝতে পারিনি।
 
তোমার মনের গোপন ব্যাথা
খুঁজতে পারিনি।
আমার ব্যাথার অভিমানও
ভাঙতে পারিনি।
 
তোমায় দেয়া শেষ চুম্বনে
আশা মেটেনি।
বুকের ভেতর গোপন ব্যাথার
স্বপন ভাঙ্গেনি।
 
তুমি ছিলে তুমি 'বে
হয়ে অমর স্মৃতি।
পূর্ণ ভবের শূন্য রণে
আমার গোপন প্রীতি।
 
তুমি থাকো সুখ স্বর্গে
প্রতিশ্রুতি মত।
আমি দুঃখের পথিক হলাম
শূণ্যতারই ক্ষত।


আরো পড়তে...অপেক্ষাপ্রিয়, তোমাকেই বলছিআনন্দময়ী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ