প্রণয় ছোঁয়া - কে এম মন্জুর হোসেন খান

প্রণয় ছোঁয়া
কে এম মন্জুর হোসেন খান ||
প্রণয় ছোঁয়া - কে এম মন্জুর হোসেন খান | Onuvutir Kobita

তুমি হয়তো ভালোবাস কৃষ্ণচূড়া,
আমি ভালোবাসি কদম।
তোমার মনে তাই রঙ্গের জোয়ার,
আমার ধূসর স্বপন।
 
তুমি হয়তো ভালোবাস সাগর,
আমি ভালোবাসি ঝর্ণা।
তোমার চোখে তাই বিজয়ের সাধ,
আমার চোখে বন্যা।
 
তুমি হয়তো ভালোবাস নিরবতা,
আমি ভালোবাসি হৈ-চৈ।
তাই, তোমার প্রেমে এত শীতলতা,
আর আমি, আমাতেই একাকী রই।
 
তুমি হয়তো ভালোবাস আকাশ,
আমি ভালোবাসি বৃষ্টি।
তাইতো তব বক্ষে মেঘেদের মেলা,
আমাতে থাকেনা তব দৃষ্টি!
 
তুমি হয়তো ভালোবাস নদী,
আমি ভালোবাসি বৃক্ষ।
তাইতো তোমার একাকী বয়ে চলা,
শূন্য আমার বক্ষ।
 
তুমি হয়তো ভালোবাস শরৎ,
আমি ভালোবাসি বর্ষা।
তাইতো, তোমার আকাশ শ্বেত শুভ্র,
আমার আকাশ থাকে মেঘলা।
 
তুমি হয়তো ভালোবাস পূর্নিমার চাঁদ,
আমি ভালোবাসি জোনাক।
তাইতো, তোমার আলোয় উদ্ভাসিত পথ,
আমার বুকে হারানোর আত্মনাদ।
 
তুমি হয়তো ভালোবাস উদাসীনতা,
আমি ভালোবাসি অনুরাগ।
তাইকি তোমার একাকী নিরবতা,
আমার প্রেমেও হওনি সজাগ!
 
তুমি বোঝনা, বুঝতেও চাওনা,
আমার প্রণয় আদর।
যতই নিজেকে নিয়ে যাও দূরে,
বুকে থাকবে তোমারই কদর।
 
তুমি হয়তো হেয়ালি ভাবছো,
আসলেই আমি তাই।
তোমার ছোঁয়ার ব্যাকুল আশায়,
স্বপ্ন রঙ্গিন ঘুড়ি উড়াই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ