কোকিল (The mysterious bird)
কে এম মন্জুর হোসেন খান | |
বন্ধু যদি হতে-
খবর
নিতে, কেমন আছি আমি।
বাসতে যদি ভালো-
দেখতে
এসে দিতে চুম্বনখানি।
যদি,
আঁকতে ছবি মনের কোণে,
স্বপ্ন
রঙ্গিন খাতায়।
কৃষ্ণচূড়া
রং হারাতো
স্নান
করাতে আমায়।
যদি
প্রণয় তানে গাঁথতে গান
প্রেম
আলিঙ্গনে।
ময়না,
দোয়েল সুর ছড়াতো
আমারই প্রাঙ্গনে।
হতে
যদি প্রেম পিয়াসী
মাতাল
হাওয়ার মত।
আসতে
ছুটে নিঃশ্বাস পাশে
থাকতো
বাঁধা যত।
বন্ধু
নও, প্রেমিও নও
হলে
প্রজাপতি।
আকাশ
জুড়ে রংধনুতে
তাই, তোমারই ছবি আঁকি।
রঙের
মেলায় রং খেলে যায়
সুরের
তারে সুর।
ফুল
কাননের ফুল ঝরে যায়
তুমিই রইলে দূর।আরো পড়তে... চিঠি(The love letter) || অপেক্ষা || প্রিয়, তোমাকেই বলছি || আনন্দময়ী || শূণ্যতা (The Broken Heart)
%20-%20%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%8F%E0%A6%AE%20%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0%20%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%20%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন