সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ঞ-তে মিঞা ভাই - কে এম মন্জুর হোসেন খান

ঞ-তে মিঞা ভাই
কে এম মন্জুর হোসেন খান ||
ঞ-তে মিঞা ভাই - কে এম মন্জুর হোসেন খান | Onuvutir Kobita “অনুভূতির কবিতা”

ঞ-তে মিঞা ভাই,
মিঞা বলে, “আয়।”
মিঞা সেজে ছোট্ট খোকা,
খেলতে বাইরে যায়।

ম্যাও ডাকে হুলো বিড়াল,
লেজটি নাড়ে হায়!
মিঞা দেখে হেসে বলে,
“তুইও খেলতে আয়!”

মিঞা ভাইটি দুধ খায়,
ম্যাও পাশে যায়।
দুজন মিলে খেলে আর,
হাসি মুখে গায়।

=======ঞ-তে মিঞা ভাই======


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages