মৌমাছি (The blue bee) - কে এম মন্জুর হোসেন খান

মৌমাছি (The blue bee)
কে এম মন্জুর হোসেন খান ||
মৌমাছি (The blue bee) - কে এম মন্জুর হোসেন খান | Onuvutir Kobita

তোমার গায়ের স্নিগ্ধ যৌবন
আহ্লাদে সারা।
মিষ্টি ঘ্রাণের দেহখানা
ভালোবাসায় ভরা।
 
হাসি খানায় শিশির ঝরে,
সুখের রৌদ্র খেলা।
চাহনিতে প্রেম মায়া,
বটের শীতল ছায়া।
 
ঠোটের কোণে মিষ্টি আবেগ
আলতো ছোঁয়ার টান।
চোখের কোণে দুষ্টু খেলার
উত্তাল হাওয়ার বান।
 
কন্ঠ যেন স্বপ্ন বোনে
ধূম্রমায়া জালে।
হাত বাড়িয়ে কাছে টানো
রঙ্গিন স্বপ্ন লয়ে।
 
ভালোবাসার কল্পকথায়
লুকোচুরি খেলো।
স্বপ্ন আঁক আকাশ জুড়ে
রংধনুর মতো।
 
তুমি আসো স্বপ্ন নিয়ে
চাঁপা ফুলের ঘ্রাণ।
কৃষ্ণচূড়ার মাতাল রূপ
তোমার কাছে ম্লান।
 
মোহ ভাঙ্গে তোমার ছোঁয়ার
নীল বেদনায়।
তুমি যে সেই মধুমক্ষি
সহজ ছলনায়।
 

আরো পড়তে...
 অপেক্ষা || প্রিয়, তোমাকেই বলছি || আনন্দময়ী || শূণ্যতা (The Broken Heart) || কোকিল (The mysterious bird) ||

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ